এআই দিয়ে তারেক রহমানের ভয়েস নকল করে ভোট প্রার্থনার অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৫ এএম
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট (এআই) দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভয়েস নকল করে ট্রুকলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে। কিছু অসাধু ব্যক্তি দুটি নম্বর থেকে এমন বিভ্রান্ত ছড়াচ্ছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অভিযোগে উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার ভয়েস বগুড়াসহ সারা দেশে ভোটারদের কাছে ভয়েস কলের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করা হচ্ছে। এমতাবস্থায় কিছু অসাধু ব্যক্তি বা দল অসৎ উদ্দেশ্যে প্রথম দুটি মোবাইল নাম্বার থেকে এআই ভয়েস ব্যবহার করে ট্রুকলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছে। অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।
বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, ওই দুটি নম্বর থেকে তারেক রহমানের ভোট চাওয়া হচ্ছে। তবে ট্রুকলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার হচ্ছে। এতে সাধারণ মানুষের কাছে বিএনপি ও তারেক রহমানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনসমর্থন ও ভোটের রাজনীতিতে লড়াইয়ে ব্যর্থ হয়ে অসৎ পথ বেছে নিয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়